রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘এনইআইআর বাস্তবায়ন কাঠামো, জাতীয় স্বার্থ ও নাগরিক উদ্বেগ’ শীর্ষক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সকলের হাতে একটি করে স্মার্টফোন থাকা প্রয়োজন। তবে বর্তমানে সেই পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারছি না। ডিজিটাল বাংলাদেশের প্রচেষ্টা সম্পর্কে শুনতে শুনতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। ক্ষমতায় এলে বিএনপি চেষ্টা করবে মানুষের কাছে স্মার্টফোন আরও কম দামে পৌঁছে দেওয়ার।


\r\n

তিনি আরও বলেন, যারা অ্যাসেম্বল করে, তারা ইমপোর্ট নিয়ন্ত্রণ করে মনোপলি তৈরি করছে, যা বিপজ্জনক। এজন্য এই নীতিটি পুনর্বিবেচনা করা দরকার। বিএনপি ক্ষমতায় এলে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা হবে।


\r\n

এসময় তিনি মনোপলি মুক্ত বাজার অর্থনীতির পরিপন্থি যে কোনো নীতি সমালোচনা করেন। তিনি বলেন, ‘পৃষ্ঠপোষকতার নীতি কখনো কার্যকর হবে না। এমন নীতি শুধুমাত্র গুটিকয়েক ব্যক্তিকে সুবিধা দেয়।’